একাত্তর বাংলাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বলেই আমরা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে পেয়েছি।
বঙ্গবন্ধু সবার, তিনি কোন দলের নয়। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
বক্তৃতায় মন্ত্রী শেখ মুজিবুর রহমানের তাৎপর্য তুলে ধরেন। এছাড়া শিশুদেরকে জাতির জনকের ইতিহাস সম্পর্কে জানাতে অভিভাবকদের আহ্বান জানান মন্ত্রী।
এর আগে দিনটি উপলক্ষে স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

