মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার একটি মামলায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আদেল ইবনে আউয়াল ওরফে আরমানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জামায়াতের আমির মাওলানা আরমান বাট্টাজোড় কে আর আই কামিল মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, একটি নাশকতার মামলায় বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজাড় গ্রামের মাওলানা আউয়াল হোসেনের ছেলে। মাওলানা আরমানের বিরুদ্ধে জামালপুরের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাই সোমবার রাতে অভিযান চালিয়ে থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, জামায়াত নেতাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

