প্রকাশিত হলো জনপ্রিয় উপস্থাপিকা জোহরা গাজী রচিত “আগুনের সাথে বসবাস”

Date:

বিনোদন প্রতিবেদক:-

গতকাল ২০শে ফেব্রুয়ারি ২০২৪, বিকাল ৫:৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনে অনুষ্ঠিত হয়েছে দেশ বরেণ্য গীতিকার চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের জীবদ্দশাতেই তার লিখিত সমস্ত গানের নেপথ্যের গল্প নিয়ে “অল্প কথার গল্প গান”।

ভাষা চিত্র প্রকাশনীর বিখ্যাত গান সৃষ্টির নেপথ্যের গল্প ‘অল্প কথার গল্প গান- ৪’ ও তার সহধর্মিনী বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও জনপ্রিয় উপস্থাপিকা জোহরা গাজী রচিত “আগুনের সাথে বসবাস” দুটি বই প্রকাশ করা হয়।

বিশ্বের কোটি কোটি বাঙালি গানপ্রিয় মানুষের মনকে যিনি গানের কথা দিয়ে আন্দোলিত করেছেন, উজ্জীবিত-আনন্দিত করেছেন তিনি বাংলা গানের কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অল্প কথার গল্প গান একটি ধারাবাহিক প্রকাশনা। এ বছর প্রকাশিত হলো বইটির চতুর্থ খন্ড। পূর্বের তিন খন্ডের মতো এই খন্ডেও আছে কিংবদন্তি এই গীতিকারের রচিত বিভিন্ন গানের কথা। একই সঙ্গে আছে কালজয়ী ও আলোচিত বিভিন্ন গান রচনার প্রেক্ষাপট গান রচনার গল্প।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিংবদন্তি সংগীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, শেখ সাদি খান, অভিনেতা এবং সংসদ সদস্য ফেরদৌস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লতিফা চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, গাজী মাজহারুল আনোয়ারের ভাই ইমরুল আনোয়ার লিটন, গান বাংলার কর্ণধার তাপস, সত্য সাহার সহধর্মিনী রমলা সাহা, সংগীত শিল্পী সামিনা চৌধুরী, সংগীতশিল্পী ফাহমিদা নবী, শুভ্র দেব, মনির খান, আলম আরা মিনু, আঁখি আলমগীর, কোনাল, মুহিন, পুতুল, মোমিন বিশ্বাস, শফিক তুহিন, সংগীত পরিচালক ইমন সাহা, শওকত আলী ইমন, অভিনেতা শহিদুল আলম সাচ্চু সহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন গাজী মাজহারুল আনোয়ার এর কন্যা জনপ্রিয় সংগীত শিল্পী দিঠি আনোয়ার এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল।

আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিনী জোহরা গাজী বলেন, তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার, কাহিনীকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র প্রযোজক পরিচালক। শিল্প-সংস্কৃতি একটি দেশের পরিচিতির ধারক এবং বাহক, তিনি কর্মের মাধ্যমে তা প্রমাণ করে গেছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান