বকশীগঞ্জে সাবেক স্ত্রীর মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

Date:

জামালপুরের বকশীগঞ্জে সা‌বেক স্ত্রী সা‌বিনা ইয়াস‌মি‌নের বিভ্রা‌ন্তিকর মিথ‌্যা যড়যন্ত্র মূলক ও উ‌দ্দেশ‌্য প্রণো‌দিত অপপ্রচা‌রের বিরু‌দ্ধে বিস্তা‌রিত তু‌লে ধ‌রে সংবাদ স‌ম্মেলন করেছেন সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু।

শনিবার কামালের বাত্তী বাজারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের জনগণের ভোটে দুই বার নির্বাচিত চেয়ারম্যান। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সাধুরপাড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদকের দায়িত্বে আছি। আমি ২০১৮ সালে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামের সাবিনা ইয়াসমীন নামে একজনকে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করি। বিয়ের পর থেকে তিনি আমার ওপর মানসিক নির্যাতন চালাতে থাকেন। তবুও আমি সকল কিছু মেনে নিয়ে সংসার করেছি। সাবিনা ইয়াসমীন আমাকে ব্ল্যাকমেইল করে আমার কাছে জমি সহ দুটি বাড়ি নির্মাণ করে নিয়েছেন। গত ৬ মাস পূর্বে সাবিনা ইয়াসমীন একটি কন্যা সন্তান জন্ম দেন। কিন্তু আমার প্রতি মানসিক নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় সাবিনা ইয়াসমীন। এক পর্যায়ে সে আমার প্রথম স্ত্রীকে তালাক দিতে বলে এবং মোটা অংকের অর্থ দাবি করে। একারণে আমি দিশেহারা হয়ে পড়ি। ফলে বাধ্য হয়ে গত ৮ মে আমি শরিয়ত মোতাবেক আমার দ্বিতীয় স্ত্রীকে তালাক প্রদান করি। সন্তানের ভরনপোষণ দায়িত্বে নিতে চাই আইনের মাধ্যমে। তালাক দেওয়ার পর থেকে আমার সাবেক স্ত্রী কতিপয় ব্যক্তির সহযোগিতায় বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছেন। যা আমি ব্যক্তিগত,পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের মাধ্যেমেই এই ঘটনার পরিসমাপ্তি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান