জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অগ্রজপ্রতিম শিক্ষার্থীদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান, সাখাওয়াত হোসেন সাকা,শিক্ষক আব্দুল্লাহ মাহবুব তানভী, শিক্ষক আজিম উদ্দিন খন্দকার প্রমূখ্য।এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে উপহার হিসাবে ডায়েরী ও কলম দেওয়া হয়।

