মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে গুণগত ও মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে রহিমা সালাম স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে রহিমা সালাম স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,অধ্যক্ষ হাসান বিন রফিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল,কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,সাখাওয়াত হোসেন সাকা,ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

