মতিন রহমানঃ- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ২নং বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদেকুর রহমান প্রমানিক মাসুমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চেয়ারম্যান ও ইউপি মেম্বাররা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নঈম মিয়ার বাজারে চেয়ারম্যানের নিজ অফিসে বকশীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একটি ভিডিও বক্তব্য প্রদান করেন।
ইউপি চেয়ারম্যান প্রমানিক মাসুম বলেন,একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যেমে একটি অডিও প্রচার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদের মাটি কাটা কর্মসূচির আওতায় রাস্তা-ঘাটসহ বিভিন্নস্থানে মাটি কাটা পাইলট প্রকল্পের ১১০ দিনের কর্মসূচির জন্য বিনা পয়সায় হতদরিদ্র নারী-পুরুষরা শ্রমিক হিসাবে যাতে কাজ করতে পারে এবং কোন দালাল চক্রকে টাকা না দেয় তার কৌশল হিসাবে আমি সবার উপস্থিতিতে টাকার আলোচনা করি বুঝতে চেষ্টা করি তারা কাজের জন্য কাউকে টাকা দিয়েছে কিনা আর সেই আলোচনাকে কৌশলে রেকডিং করে সামাজিক যোগাযোগ মাধ্যেমে প্রকাশ করে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য ও তাদের ফায়দা হাসিলের জন্য আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কোন অপশক্তি ও কোন অপপ্রচারে মানুষের সেবা থেকে আমাকে দূরে সড়াতে পারবে না ইনশাআল্লাহ।
এসময় ইউপি সদস্য হাফিজুর রহমান,সুহেল রানা পলাশ,আব্দুল বাছেদ ও মন্জুরুল হক জনি সবাই জানান, চেয়ারম্যান প্রমানিক মাসুম একজন সৎ ও ভাল মানুষ। সে কোন দুনীতির সাথে জড়িত না,তার মতো ভালো মানুষ হয় না।

