আব্দুল লতিফ লায়নঃ-মাদক ব্যবসায়ীদের কবল থেকে বাচাঁর জন্য এবং মাদক ব্যবসা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড় গ্রামের রফিকুল ইসলামের পরিবার। রফিকুল ইসলামের পরিবার মাদক ব্যবসায়ী সীমারপাড় গ্রামের শহীদ পরিবারের মাদক ব্যবসা বন্ধের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনায় ওই সংবাদ সম্মেলন করেন।
মঙ্গলবার সকালে বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড় গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন রফিকুল ইসলামের পরিবার।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সীমারপার গ্রামের রফিককুল ইসলাম, কাচামাল ব্যবসায়ী শাহজামাল এবং লালু মিয়া। সংবাদ সম্মেলনে সীমারপাড় গ্রামের অন্যান্য পরিবারের লোকজনও উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, শহীদ পরিবারের মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। মাদক ব্যবসা বন্ধ না করলে মাদক কেনা বেচা নিয়ে যে কোন সময় আইন শৃংখলার অবনতি হতে পারে।

