ফের ভিসা নিষেধাজ্ঞা ইস্যু নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

Date:

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ভিসানীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। নীতির অধীনে ‘গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী’ ব্যক্তিদের যুক্তরাষ্ট্র ভিসা দেবে না বলে ঘোষণা দেয়।

এবার পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একই প্রসঙ্গ নিয়ে কথা উঠেছে। এ সময় কথা প্রসঙ্গে বাংলাদেশকে টেনে উদাহরণ দেওয়া হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ব্রিফিংয়ে সাংবাদিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস সচিব বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করছে’ এমন ব্যক্তিদের ভিসা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। কিন্তু পাকিস্তানের প্রসঙ্গ এলে, আপনি ওই একই ঘোষণা দেননি। দুই দেশের সঙ্গে আচরণের ক্ষেত্রে এত পার্থক্য কেন?

জবাবে মি. প্যাটেল বিস্তারিত না বলে জানিয়ে দেন, আমরা বিশ্বাস করি না যে, কোনও পার্থক্য আছে। আমরা শুধু প্রিভিউ দেখবো না।

সাংবাদিক আবার প্রশ্ন করেন, তাহলে যদি এমন কেউ থাকে যারা নির্বাচনে হস্তক্ষেপ করে?

জবাবে প্যাটেল বলেন, প্রতিটি দেশ আলাদা। তবুও আবার বলছি, আমরা বাংলাদেশসহ সারা বিশ্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। অবশ্যই পাকিস্তানেও। যখন আমরা এমন কিছু দেখি, যা এই অঞ্চল সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির বিপরীতে রয়েছে এবং পাকিস্তানি কর্তৃপক্ষের ঘোষিত অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, তখন আমরা তাদের সমাধান করার বিষয়ে বলবো।

এর আগে সোমবার (২২ জানুয়ারি) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেল বলেন, টানা চতুর্থবারের মতো নির্বাচিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন, নিরাপত্তাসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে আগ্রহী ওয়াশিংটন। পাশাপাশি বেসরকারি খাতেও অংশীদারিত্ব বাড়াবে দেশটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান