নিজস্ব প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব সদস্যদের ছুটি বাতিল করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সেই সঙ্গে নির্বাচনকালীন সহিংসতায় অগ্নিকাণ্ডসহ যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলায় কেন্দ্রীয় মনিটরিং ও কো-অর্ডিনেশন সেল গঠন করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

