মরসুমের প্রথম তুষারপাতে জবুথবু নিউইয়র্ক৷ আগামী দু’তিন দিন এই তুষারপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে মার্কিন হাওয়া অফিস৷
মার্কিন আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিউইয়র্ক সিটি, ওয়েস্টচেষ্টার কাউন্টি ও নিউ জার্সির উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বে কানেকটিকাটে মোট চার থেকে ছয় ইঞ্চি তুষারপাত হতে হয়েছে৷তুষারপাতের কারণে স্থানীয় বাসিন্দাদের পিচ্ছিল রাস্তায় সাবধানে চলাচল করতে পরামর্শ দেয়া হয়েছে৷ তাছাড়া এ সময়ে রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে৷
গত ৯ ডিসেম্বর সকালে শুরু হওয়া তুষারপাতের কারণে অবশ্য থেমে নেই নগর জীবন৷ ট্রেন-বাসে প্রতিদিনের মতোই ভিড় লক্ষ্য করা গিয়েছে৷ দোকান-পাটও বন্ধ ছিল না৷ অবশ্য সাপ্তাহিক ছুটির দিন থাকায় এমনিতেই রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল কম৷ তুষারপাত কারণে বিমান পরিষেবার সমস্যা দেখা দিলেও রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা৷

