একাত্তর বাংলাঃ চার ধর্ষক প্রকাশ্য দিবলোকে পুলিশি প্রহরায় ঘুরছে রাস্তায়; তবে ক্ষমতার দম্ভ দেখানোর জন্য নয়, তাদেরকে ঘোরানো হচ্ছে জনতার চড়-থাপ্পড় খাওয়ানোর জন্যই। সম্প্রতি এমনই এক অভিনব কাণ্ড ঘটিয়েছে ভারতের একটি অঞ্চলের পুলিশ।
এক নারীকে ধর্ষণের অভিযোগে ভুপালের পুলিশ রোববার গ্রেফতার করে তার সাবেক প্রেমিক ও তিন সহযোগীকে। পরে বিকালে তাদেরকে হাতকড়া পড়িয়ে শহরের প্রধান সড়কে ঘোরানো হয়।
এসময় উপস্থিত জনতাকে ধর্ষকদের চড় দিতে দেখা যায়। অনেক নারী চড় মারার পাশাপাশি জুতা ও লাঠিপেটা করে তাদের। নারী পুলিশেরাও এসময় মোটা লাঠি দিয়ে তাদেরকে প্রহার করেন।
দক্ষিণ ভুপালের পুলিশ তত্ত্ববধায়ক রাহুল লোধা হিন্দুস্তান টাইমসকে জানান, ধর্ষিতা নারী রোববার সকালে ধর্ষণের এই মামলা করেন তার সাবেক প্রেমিকের বিরুদ্ধে। ‘জরুরি কথা জানানো’র ছুতোয় সাবেক প্রেমিক শনিবার তাকে রেস্তোরাঁয় ডেকে নিয়ে যায়। পরে সেখান থেকে জোর করে তাকে উঠিয়ে নিয়ে যায় নিজের বাড়িকে। সেখানে সাবেক প্রেমিক ও তার এক বন্ধু মিলে তাকে ধর্ষণ করে। দু’জন ছিলো ধর্ষকদের সহযোগী।
ধর্ষকদের রাস্তায় জুতাপেটা করার ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। ধর্ষকদের বিরুদ্ধে ধর্ষণ ছাড়া দায়ের করা হয়েছে অপহরণের মামলাও।

