একাত্তর বাংলাঃ নওগাঁয় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার তুলসী গঙ্গা এলাকায় এ দুর্ঘটনা হয়।
পুলিশ জানায়, ডানা পার্কে পিকনিক শেষে জয়পুরহাট ব্রাইটস্টার কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বাসে করে ফিরছিলেন। তুলসী গঙ্গা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অভিভাবক জাহিদুল ইসলাম ও বাবুর্চি লিটন মারা যান। আহত হন আরো ২৫ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
নওগাঁ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. একে এম মোরশেদ বলেন, ‘আহতদের মধ্য আমরা ১২-১৩ জনকে হাসপাতালে পাঠায়। কয়েকজনকে পাবলিক গাড়িতে পাঠায়।’

