একাত্তর বাংলাঃ গাজীপুর ও লালমনিরহাটে তাবলিগ জামাতের তিন দিনব্যাপি জেলা ইজতেমা শুরু হয়েছে।
গাজীপুরঃ গতকাল সকালে গাজীপুরের বুরুলিয়ায় আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মুসল্লী এতে অংশ নেন। তাবলীগ জামাতের আলেমরা ইমান ও আমল নিয়ে আলোচনা পেশ করেন। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের নিরাপত্তা দিচ্ছে পুলিশ।
লালমনিরহাটঃ লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জিকিরের সঙ্গে সঙ্গে ইজতেমায় যোগ দেন মুসুল্লীরা। ইজতেমায় আগতদের চিকিৎসা সেবা দিতে খোলা হয়েছে ২টি ফ্রি মেডিকেল ক্যাম্প। আগামীকাল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ এই ইজতেমা।

