একাত্তর বাংলাঃ পাবনার পদ্মা নদী থেকে ৮ ফিট লম্বা একটি কুমির উদ্ধার করেছেন জেলেরা।
বন বিভাগ জানায়, গত বর্ষা মৌসুমে পানির সঙ্গে ভেসে আসা কুমিরটি পদ্মা নদীর তীরে আটকা পড়ে।
এলাকাবাসীর জীবনের জন্য হুমকি হতে পারে ভেবে স্থানীয় জেলেরা কুমিরটি আটক করে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন কুমিরটি উদ্ধার করে নিয়ে যায়। কুমিরটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেয়া হবে বলে জানান বন কর্মকর্তারা।

