একাত্তর বাংলাঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ পদত্যাগ করেছেন।
সোমবার নিজের ইনস্টাগ্রামে দেয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ঐ পোস্টে বিভিন্ন কাজে সহযোগিতার জন্য দেশবাসী এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।
পাশাপাশি দায়িত্ব পালনের সময় কোনো ভুল করে থাকলে তার জন্য ক্ষমাও চান জারিফ। ইরানী সরকারের পক্ষ থেকেও তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কি কারণে তিনি পদত্যাগ করেছেন তা এখনো জানা যায়নি।
২০১৩ সালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাভেদ জারিফ।

