কিশোরগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ সমর্থিত কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী বদল করা হয়েছে।
তৃণমূল মনোনীত উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইলহাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. ইয়াছির মিয়াকে মনোনয়ন দেয়া হয়েছে।
ইতিপূর্বে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ হাসান সারওয়ার মহসিনকে মনোনয়ন দেয়া হয়।
গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলের মনোনয়নপত্র পেয়েছেন ইয়াছির মিয়া।

