পত্রিকার হকার ইয়াবা সহ আটক

Date:

শৈলকুপায় পত্রিকা হকার ও কুখ্যাত মাদক ব্যবসায়ী চঞ্চল এবার ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক,মোটরসাইকেল জব্দ

ঝিনাইদহ  প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় কুখ্যাত মাদক ব্যবসায়ী পত্রিকা হকার চঞ্চল মাহমুদ অবশেষে ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে।

এসময় তার ব্যবহৃত বাজাজ কোম্পানীর ডিসকভার ১৫০ সিসি একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চঞ্চল শৈলকুপা মধ্যপাড়া এলাকার খোয়াজ উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।

ডিবি পুলিশ তাকে পৌর এলাকার কবিরপুর কালীমন্দিরের সামনে থেকে দেহ তল্লাশী করে ৩০পিচ ইয়াবা উদ্ধার করে।

ডিবি পুলিশের এসআই মকলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কবিরপুর কালীমন্দিরের সামনে থেকে মাদক ব্যবসায়ী চঞ্চলকে ৩০পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘিদন যাবৎ ব্যাপক মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তাকে ধরতে ডিবি পুলিশ বেশ কিছুদিন ধরে প্রানপণ চেষ্টা চালিয়ে আসছিলো।

আজ শুক্রবার সন্ধ্যায় ক্রেতা সেজে ইয়াবা ক্রয় করতে গিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলটি চোরাই সন্দেহে জব্দ করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত চলমান রয়েছে। তাকে আলামতসহ শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

অভিযানে এসআই আবুল কাশেম, এএসআই শুকুর আলীসহ সঙ্গিয় ফোর্স অংশ নেয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরো জানায়, চঞ্চল মাহমুদ ওরফে কুটে দীর্ঘদিন ধরে খুলুমবাড়ী, খালকুলা, গোবিন্দপুর, ঝাউদিয়া, ফাজিলপুর, কবিরপুরসহ উপজেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিল। অবশেষে তারা এই মাদক সম্রাট কে আটক করতে সক্ষম হয়েছে।

অবশেষে তারা এই মাদক স¤্রাট কে আটক করতে সক্ষম হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক সেবন, নারি নির্যাতন ও স্থানীয় সুনামধন্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের নামে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি কারারও যথেষ্ট অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান