একাত্তর বাংলাঃ নিজ সন্তানের হাতে মা’ খুন । নিজ সন্তান নিজের মাকে কাঁচি দিয়ে জবাই করে খুন করেছে ।
নির্মম ঘটনাটি ময়মনসিংহের ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামে সংগঠিত হয়েছে। পারিবারিক অসন্তোষ এই হত্যাকান্ডটি হতে পারে বলে এলাকাবাসীর ধারনা ।
সূত্রমতে জানা যায়, রাতে মা আম্বিয়া বেগমকে (৭২) কাঁচি দিয়ে জবাই করে হত্যা করেছে তারই একমাত্র ছেলে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে।
এ ঘটনায় ছেলে এমদাদুল হক ওরফে এন্দু নামে এজজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ মার্চ ) রাতে উপজেলার দিতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মা আম্বিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ্যতায় ভুগছিলেন । ছেলের স্ত্রীও তার ছেলেকে ছেড়ে চলে গেছে।
এ নিয়ে এমদাদুল মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। পরে শনিবার রাতে নিজ ঘরে তার অসুস্থ্য মাকে কাচিঁ দিয়ে জবাই করে হত্যা করেছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। এ ঘটনায় ছেলে এমদাদুলকে আটক করা হয়।
রবিবার (২৫ মার্চ ) সকালে নিহতের মরদেহ ময়নতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায় ।

