একাত্তর বাংরাঃ নাটোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওয়ার্ড যুবলীগ নেতা ইমরান আলী নিহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্বজনরা জানান, গতকাল রোববার সন্ধ্যায় শহরের কানাইখালী এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন চার নম্বর ওয়ার্ড যুবলীগের ক্রীড়া সম্পাদক ইমরান।
এসময় কয়েকজন যুবক তাকে ডেকে বাইরে নিয়ে যায়। কিছুদূর এগোনোর পর ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছালে হঠাৎ তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবকেরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাকে সদর হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় ইমরানের।
নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কাজি মোহম্মদ আলী বলেন, আমরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহীতে নিয়ে যেতে বলি। আর পথিমধ্যে সে মারা যায়।
পরে আবারও আমাদের এখানে আসলে আমরা তাকে মৃত ঘোষণা করি।
নাটোর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বুলেট, নিহত ইমরান ৪ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক। পৌর যুব লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি এর সুষ্ঠু বিচার চাই।
নাটোরের সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, আমাদের একটি দল এই ঘটনার পর থেকে বের হয়ে গেছে। আশাকরি খুব অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে করতে পারবো।

