সহসভাপতি নাইম’র পিতা সৈয়দ মোহাম্মদ এর মৃত্যুতে ঝালকাঠি জেলা ছাত্রকল্যান পরিষদের পক্ষ থেকে শোক
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:: জেলা ছাত্রকল্যান পরিষদের সহসভাপতি মোঃ নাইম হোসেনের পিতা ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদের ইন্তেকালে ঝালকাঠি বিএম কলেজস্থ জেলা ছাত্রকল্যান পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি বিএম কলেজস্থ জেলা ছাত্রকল্যান পরিষদের উপদেষ্টা মন্ডলির সদস্যরা, সংগঠনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সমবেদনা জ্ঞাপন করেছেন। অন্যদিকে ঝালকাঠি পৌরসভার মেয়র শহর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার ও তার পরিবারের সদস্যরা তাদের ঘনিষ্ট আত্মিয় ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
ঝালকাঠি বিএম কলেজস্থ জেলা ছাত্রকল্যান পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফুর রহমান লিংকনের উদ্দোগে ও সাধারন সম্পাদক মোঃ আরিফ মোল্লার সহায়তায় শোক বিবৃতিতে স্বাক্ষর করনে প্রধান উপেদেষ্টা ও বিএম কলেজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন আনু, সংগঠনের অন্যতম উপদেষ্টা সাংবাদিক আজমীর হোসেন তালুকদার, প্রভাষক মোঃ মনির হোসেন, সরকারী কর্মকর্তা শেখ মনির হোসেন, ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন, নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি শাহিন আলম, সহসম্পদক সৈয়দ আলী হাসান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ রনি, প্রচার সম্পাদক গোলাম আজম খান সোহান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, ছাত্রকল্যান পরিষদের সংগঠক আঃ মন্নান তাওহিদ প্রমুখ।
উল্লেখ্য গত রবিবার গভীর রাতে শহরের পালবাড়ীস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে জেলা ছাত্রকল্যান পরিষদের সহসভাপতি মোঃ নাইম হোসেনের পিতা ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ ইন্তেকাল করেন। তার এ আকস্মিক মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সোমবার দুপুরে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা ময়দানে জোহরের নামাজবাদ মরহুমের প্রথম জানাজার নামাজ ও আছর বাদ পশ্চিম ঝালকাঠি খেয়াঘাটস্থ জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে নিজেদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়

