একাত্তর বাংলাঃ সাধারণত জুম্মার নামাজে ইমামতির দায়িত্ব পালন করেন পুরুষরা। নারীদের জুম্মার নামাজ পড়ানো অনেকেই ভালো চোখে দেখেন না। এবার সেই দৃষ্টিভঙ্গির অবসান ঘটেয়ে জুম্মার নামাজে ইমামতি করেছেন এক মহিলা। ইমামতির দায়িত্ব পালন করা নারীর নাম জামিতা (৩৪)। ভারতের কেরলে শুক্রবার ওই নারী জুম্মার নামাজে ইমামতি করেন।
জামিতা কোরান সুন্নত সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বরত আছেন। সোসাইটি সূত্রে জানান যায়, গেলো শুক্রবার সোসাইটির অফিসে নামাজ পড়ার জন্য হাজির হয়েছিলেন নারীসহ প্রায় ৮০ জন। তাঁদের নামাজ পড়ান মহিলা ইমাম জামিতা। বলা হচ্ছে, এই প্রথম ভারতে কোনো নারী জুম্মার নামাজ পড়ালেন।
জামিতার কথায়, ‘কোরআনে নারী পুরুষদের সমান অধিকারের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। কিন্তু অনেক পুরুষই সহ্য করতে পারেন না কোনো মহিলা নামাজ পড়াবেন। এই সিদ্ধান্তের জন্য মুরব্বিরাও আামার সমালোচনা করেছেন।’
জামিতা বহুদিন ধরেই সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে সরব রয়েছেন। কট্টরপন্থী মুসলিমরা তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছে একাধিক বার। এ জন্য তাঁকে তিরুঅনন্তপুরম ছাড়তে হয়েছে। সুন্নত সোসাইটি জামিতাকে আশ্রয় দেয়।

