দলীয় কার্যালয়ে কেক কেটে ৭৮তম জন্মদিন পালন করলেন সাবেক ধর্মমন্ত্রী

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহের আওয়ামী রাজনীতির বটবৃক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান এর ৭৮তম জন্মদিবস পালন করলেন ময়মনসিংহ মুজিব আদর্শের দিশারীবৃন্দ। আজ সন্ধ্যায় নিজ শহরে নিজের হাতে শক্তিশালী করে গড়ে তোলা দলীয় কার্যালয়ে নেতা-কর্মীর উপস্থিতিতে আনন্দঘন বর্ণিল পরিবেশে কেক কেটে নিজের জন্মদিনকে স্মৃতিচারণময় করে তুললেন ছাত্র জীবনের অধ্যায় স্মরণ করে। তার কথা এক, যত কিছুই হোক, যত ঘাত-প্রতিঘাত আসুক অতীত কিংবা বর্তমান অথবা ভবিষ্যত তাকে বঙ্গবন্ধুর আদর্শ হতে বিচ্যুত করা যাবেনা। তিনি যথার্থই বলেছেন। তার টগবগে আদর্শের বিশ্বাস, মৃত্যুর পরেও ময়মনসিংহে তার নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ আরো সু-সংগঠিত থাকবে। এখনো দৃঢ় প্রত্যয় নিয়ে দীপ্ত চেতনায় বলীয়ান ৭৮ বছরের বুদ্ধিমান বর্ষীয়ান নেতা। সত্যিই, স্বপ্নীল জীবনাদর্শের মহানায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান। দীর্ঘ সংগ্রামে নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। এক মহাকাব্যে’ ময়মনসিংহের ‘জীবন্ত কিংবদন্তী’। স্কুল জীবন থেকে রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে এসেও তিনি ধরে রেখে চলেছেন নিজ দলের সংগ্রামি ধারাবাহিকতা। অর্জন করেছেন রাজনীতির সবকয়টি সাফল্যোর ধাপ। বাংলাদেশ-বাংলাদেশের আওয়ামীলীগ যেমন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ছাড়া মূল্যায়ন বৃথা ঠিক তেমনি আলহাজ¦ অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ছাড়া ময়মনসিংহের আওয়ামী লীগের গুনকীর্তন বেমানান। ময়মনসিংহের এক পিন্সিপাল মতিউর রহমান এর নামের পাশেই বিদ্যমান সর্বাধিক রাজনৈতিক সাফল্য গাঁথা। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, নির্বাচিত হয়েছেন পৌর চেয়ারম্যান, প্রতিপক্ষ হেভিওয়েট প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে জাতীয় সংসদ এর এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি, বাংলাদেশ সরকারের সদ্য সাবেক ধর্মমন্ত্রী। অধ্যক্ষ মতিউর রহমান এর হাত ধরেই ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ পেয়েছে সব ক্ষেত্রে রাজনৈতিক প্রতিযোগিতায় বিজয়ের মালা। এক বর্ষীয়ান রাজনীতিবিদ । ময়মনসিংহবাসীর আজন্ম গৌরবগাঁথা-জাতির শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম। প্রানের বিহ্ববল রাজনৈতিক প্রজ্ঞা সুহদজনের জন্মদিবসের জনাকীর্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে যারা স্মরনীয় অধ্যায়ে নিজেদের নাম লিপিবদ্ধ করে রাখলেন তাদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা এহ্তেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জিলা মটর মালিক সমিতির সভাপতি মন্তাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল হাসান বাবু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, ময়মনসিংহ জেলা যুবলীগ আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা এড. আজাহারুল ইসলাম আজাহার প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ এবং অধ্যক্ষ মতিউর রহমান এর শুভাকাঙ্খী মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান