জেনে নিন আজকের রাশিফল (০৯ ফেব্রুয়ারি ২০১৯)

Date:

আজ ৯ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল। ভাগ্যরেখা অনুযায়ী যে বিষয়গুলো সম্পর্কে বেশি নজর দিতে বলা হয়েছে এবং যেসব বিষয় এড়িয়ে চলতে বলা হয়েছে সেগুলো একটু খেয়াল করে চললে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল মিলবে বলে জানাচ্ছে শাস্ত্র। চলুন জেনে নেয়া যাক ভাগ্যরেখা আজ আপনার সম্পর্কে কী বলছে।

মেষ
সকালের দিকে খুব ভাল সাহায্য পেতে পারেন। ব্যবসা দ্রুত গতিতে চলার যোগ বা নতুন ব্যবসা শুরু করতে পারেন। জীবনে চরম একটা বিপর্যয় ঘটতে পারে, খুব সাবধান থাকুন। প্রতিবেশীর সঙ্গে বুঝে কথা বলুন। নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে ক্রোধ প্রকাশ করবেন না।

বৃষ
ব্যবসার জন্য ভাইকে আর্থিক সাহায্য করতে হতে পারে। বাড়িতে পুরনো রোগী থাকলে তার স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে অকারণে ঝামেলা নিয়ে চিন্তা।  নিজের ভোগ বিলাসিতার প্রচুর অর্থ খরচ হতে পারে। জীবজন্তুর কাছ থেকে খুব সাবধান থাকুন। হঠাৎ করে বাড়িতে অতিথি সমাগম হতে পারে।

মিথুন
শরীরে ব্যথার পরিমাণ বাড়তে পারে। বুদ্ধি বিবেচনা করে বন্ধুর সঙ্গে মেলামেশা করুন, কুসঙ্গে ফাঁসতে পারেন। নিজের বুদ্ধিতে ব্যবসা চালানোই শ্রেয়। ঋণ খুব দ্রুত পরিশোধ করুন, না হলে সম্মান হানি হতে পারে। প্রতিবাদী মনোভাব ঝেড়ে ফেলাই ভাল। নতুন চিন্তায় অগ্রগতি নাও হতে পারে।

কর্কট
আজ সামাজিক কাজে খুব সাফল্য পাবেন। আজ কোনও না কোনও দিক থেকে অর্থ সঞ্চয় হতে পারে। সন্তানদের কোনও কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে। বিবাহিত জীবন ভাল যাবে। অযথা বেশি খাবার খেয়ে নিজের স্বাস্থ্যহানি হতে পারে।

সিংহ
কথাবার্তায় সামঞ্জস্য বজায় রাখুন। মানসিক দিক দিয়ে কোনও চিন্তা বাড়তে পারে। কোনও অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পুরনো সমস্যার সমাধান। কুটুম্বিতা নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। সন্তানদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি। শ্বাসযন্ত্রের সমস্যায় কষ্ট পেতে পারেন।

কন্যা
নতুন কর্মের আশায় পুরনো কাজকে অবহেলা না করাই ভাল। উচ্চপদস্থ কোনও চাকরির খবর আসতে পারে। ব্যবসায় অংশীদারের জন্য আকস্মিক লাভ দেখতে পাবেন। শিক্ষার জন্য হঠাৎ করে আগ্রহ বাড়তে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা মুক্ত হতে পারেন।

তুলা
অতিরিক্ত আবেগ বিপদ ডেকে আনতে পারে। আজ এমন একজন মানুষের সাক্ষাৎ পাবেন, যার জন্য আপনার উপকার হবে। উদারতা ও পরোপকারে সমাজে সম্মান বৃদ্ধি। মধুর ব্যবহারে প্রভাবিত করে কাজ উদ্ধার। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি।

বৃশ্চিক
শরীরে রোগের পরিমাণ বাড়তে পারে। প্রতিবেশীকে উপকার করতে গিয়ে অপদস্ত হওয়ার ফলে অনুতাপ। ব্যবসার কাজে অন্যত্র যেতে হতে পারে। আজ অনেক জটিলতা কেটে যেতে পারে। আজ বিলাসিতার কারণে ব্যয় হতে পারে। বাড়িতে কাজ বা যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন।

ধনু
অতিরিক্ত চিন্তায় রক্তচাপ বৃদ্ধি। আপনার বক্তব্য শ্রোতাদের মুগ্ধ করবে। মায়ের সঙ্গে বাড়তি আলোচনায় যাবেন না আজ। রাজনীতির যোগ ভাল থাকলেও বিতর্কে না যাওয়াই শ্রেয়। হঠাৎ সিদ্ধান্তে কর্মক্ষেত্রে গোলযোগ। মাথার যন্ত্রণা বৃদ্ধি।

মকর
আজ সারা দিন শত্রুকে উঁচু ভাবাই বুদ্ধিমানের কাজ। অতিরিক্ত ভোগের আশা আপনার ক্ষতি ডেকে আনবে। জমি জাতীয় সম্পত্তি কেনাবেচার শুভ দিন। কর্মচারীর ভুলে ব্যবসায় গোলযোগ সৃষ্টি হতে পারে। প্রতিবেশীর থেকে একটু দূরত্ব বজায় রাখুন। খরচের পরিমাণ বাড়তে পারে।

কুম্ভ
অতিরিক্ত সহজ, সরল থাকার জন্য অপর কোনও ব্যক্তি সুযোগ নিতে পারে। আইনি কিছু নিয়ে সমস্যা হতে পারে। রাস্তায় অতিরিক্ত সতর্ক থাকুন। দেরিতে হলেও কাজের সমস্যা মিটে যেতে পারে। আজ সারা দিন অসুস্থতা থাকবে। বন্ধুর সাহায্যে পারিবারিক কলহ দূর হওয়ার সম্ভাবনা। ভাইয়ের সঙ্গে বিরোধ।

মীন
একের বেশি উপার্জন হতে পারে। প্রেমের সম্পর্কে চিড় ধরার আশঙ্কা। আজ সংসারে কারও উপদেশ নেবেন না। সহকর্মীর সঙ্গে বিবাদে কর্মের ক্ষতি। গঠনমূলক কোনও কাজে উন্নতি বাড়তে পারে। শরীরে যন্ত্রণা বাড়তে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান