তিন সিনেমার ঘোষণা অনিকের, চারুলতা দিয়ে শুটিং শুরু

Date:

বিনোদন প্রতিবেদক:-

প্রথম সিনেমা নির্মাণের পর অনেক নির্মাতাই দ্বিতীয় সিনেমা শুরু করতে কিছুটা সময় নেন। সেই সময়টা নিলেন না রাইসুল ইসলাম অনিক। গত বছর ‘ইতি চিত্রা’ দিয়ে নির্মাতা হিসেবে ঢালিউডে যাত্রা শুরু করেন রাইসুল ইসলাম অনিক। প্রথম সিনেমা মুক্তির চার মাসের মধ্যেই নতুন সিনেমা বানানোর ঘোষণা দিলেন অনিক। একটি নয়, একসঙ্গে তিনটি সিনেমার ঘোষণা দিয়েছেন এই নির্মাতা। সিনেমাগুলো হলো ‘চারুলতা’, ‘ফুরিয়ে যাওয়া আলো’ ও ‘রণযোদ্ধা (নৌকমান্ড, আগস্ট ১৯৭১)’। যার শুরু হচ্ছে চারুলতা দিয়ে। চলতি মাসের মাঝামাঝি সময়েই শুরু হবে এই সিনেমার শুটিং।

নতুন তিন সিনেমা নিয়ে অনিক বলেন, ‘এমন না যে হুট করেই সিনেমাগুলোর ঘোষণা দিয়েছি। আমি এবং আমার টিম পাঁচ বছরেরও বেশি সময় ধরে অনেকগুলো সিনেমা বানানোর পরিকল্পনা করছিলাম। শতভাগ নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিলাম। এবার সেটা নিশ্চিত হওয়া গেছে। এ বছরেই তিনটি সিনেমার নির্মাণ শেষ করব।’

ঢাকার নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প। নিউমার্কেটের সঙ্গে জড়িত চার বন্ধুর গল্প দেখা যাবে এতে। অভিনয় করবেন আশনা হাবিব ভাবনা, রাকিব হোসেন ইভন, মোহাইমিন ইসলাম গল্প প্রমুখ। এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হবে গল্পের। তিনি অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে।

নির্মাতা অনিক বলেন, ‘নিউমার্কেট এলাকার ঘটনাগুলোই গল্পে উঠে আসবে। তাদের জীবনসংগ্রামটাই এই সিনেমার উপজীব্য। তাই নিউমার্কেট এলাকায় হবে শুটিং। সিনেমার নাম যেহেতু চারুলতা, তাই তাকে ঘিরেই এগোবে গল্প। ১৫ তারিখের পর থেকে ক্যামেরা ওপেন করার ইচ্ছা আছে।’

নতুন এই সিনেমা নিয়ে অভিনেত্রী ভাবনা বলেন, ‘গল্পটা শুনেই আমার ভালো লেগেছে। আমার চরিত্রটাও বেশ মজার। নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে, যে নিউমার্কেটে চুরির দোকান নিয়ে বসে। সেই মেয়েটির জীবনের গল্প দেখানো হবে সিনেমায়।’

ইভন বলেন, ‘চারুলতার গল্পটা প্রেমের, বন্ধুত্বের ও পরিবারের। কিন্তু সব ছাপিয়ে মানুষের মানবিক, ব্যক্তিগত ও সীমাবদ্ধতার গল্প। যেখানে জীবন কখনো রঙিন, কখনো ধূসর আবার কখনো অন্ধকার।’

সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্দিন খান, মাহবুব সুমন ও অনিক। নির্মাতা জানান, আগামী কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা হচ্ছে চারুলতার। মুক্তির আগে কয়েকটি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হবে সিনেমাটির।

চারুলতা শেষে অনিক শুরু করবেন ফুরিয়ে যাওয়া আলোর শুটিং। বছরের শেষ দিকে হাত দেবেন রণযোদ্ধা সিনেমায়। এটি নির্মিত হবে মহান মুক্তিযুদ্ধের আগস্ট মাসে নৌ কমান্ডারদের চারটি অভিযান নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান