কবি আসাদুজ্জামান আসাদ
সিঙ্গাপুর প্রবাসী
গালি দিবে …? দাও
নেই কোনো অভিযোগ,
ঘৃণা করলে করো …?
নাই বা হলো যোগাযোগ।
আমি গরিব তাই..? তোমার
সন্মান নষ্ট হয়,
দামি পোশাক নেই তাই…?
পরিচয় দিতে ভয় ।
আমার প্রতি রাগ করে..?
নেই কোনো লাভ,
তোমার পথের কাঁটা..?
করব আমি সাফ।
তোমার রূপ,শিক্ষা,অর্থের জন্য
আমাকে অবহেলা..?
কুৎসিত, মূর্খ হয়ে তোমাকে
দোয়া করি সারাবেলা।

