একাত্তর বাংলাঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গোসলখানা থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে এক নারী গোসল করতে গিয়ে সেখানে ওই নবজাতককে দেখতে পান।
বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে নবজাতকটিকে উদ্ধার করে এনআইসিইউ’তে ভর্তি করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সদ্য ভূমিষ্ঠ নবজাতকটিকে উদ্ধার করে দ্রুত নবজাতক ইউনিটে ভর্তি করা হয়েছে।
তবে নবজাতকটির মা, বাবা বা কোনো আত্মীয়ের খোঁজ পাওয়া যায়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

