ঢাকা মাতাবেন অনুপম

Date:

‌সংগীতে এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয়তা কুড়িয়েছেন অনুপম রায়। মঝেমধ্যেই বাংলাদেশে পারফর্ম করার সুযোগ হয়েছে তাঁর। এবার আবারও ঢাকায় আসছেন তিনি। গাইবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯ বছর পূর্তিতে। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

আগামী ১ ফেব্রুয়ারি জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ডিএমপি। ওইদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন অনুপম। থাকছে দেশের অন্যতম ব্যান্ড মাইলসও। এ ছাড়াও একাধিক শিল্পীর গান পরিবেশনার কথা রয়েছে।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ‘জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজারবাগ পুলিশ লাইনে গান পরিবেশন করবেন। তাঁকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।’

বিষয়টির আভাস দিয়েছেন অনুপম রায়ও। গত ১৯ জানুয়ারি তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রিল শেয়ার করেন। তাতে ক্যাপশন দেন—‘ঝটিকা সফর ঢাকা।’

সভাপতি পদে নির্বাচন প্রসঙ্গে যা বললেন ফেরদৌস

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, অন্যসব বছরের মতো বিকেলের পরিবর্তে এবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও কেক কাটা হবে। আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বই মেলার উদ্বোধন করার কথা রয়েছে। তাই অনুষ্ঠানে পরিবর্তন আনা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭৬ সালের ১৩ ফেব্রুয়ারি মাত্র ১২টি থানা নিয়ে ডিএমপির যাত্রা শুরু হয়। বর্তমানে ডিএমপিতে ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে। একজন পুলিশ কমিশনার, ছয়জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপপুলিশ কমিশনারসহ প্রায় ৩৪ হাজারের বেশি পুলিশ সদস্য কর্মরত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান