একাত্তর বাংলাঃ জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের পাইপ পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
স্বজনরা জানান, সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সুলতান নগর গ্রামের ধানক্ষেতে কাজ করছিলেন কৃষক নজরুল ইসলাম। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের একটি লোহার পাইপ ভেঙে তার মাথার ওপর পড়ে।
এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত বালু ব্যবসায়ীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

