ডিবি পুলিশের বিশেষ অভিযানে আটক ১৫ মাদক ব্যবসায়ীঃ হেরোইন ও ইয়াবা উদ্ধার

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহে ডিবি পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার ও ১৫ জন অপরাধীকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছে থেকে  ২১৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪৫.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।

সূত্রমতে, এসআই আক্রাম হোসেন ও এসআই আব্দুল জলিল, এসআই আব্দুল খালেক, এএসআই সুজন চন্দ্র সাহা সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালালে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় ও মাসকান্দা পলিটেকনিক্যালের সামনে হইতে ২০৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২৫.৫০ গ্রাম হেরোইন সহ মাদক মাদক ব্যবসায়ী ১। মোঃ ফারুক (৬০), ২। কল্পনা সরকার (৩২), ৩। বিল্লাল হোসেন (৩০), ৪। ইরফান ইবনে জামান (৩৮),  ৫। ময়নুল হোসেন খাঁন (৪৭) কে গ্রেফতার করে।

অপর এক অভিযানে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ পাগলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টাংগারবর হতে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক ব্যবসায়ী মোঃ সামছুল ইসলাম (৪০)।

এছাড়া, এসআই মাসুদ জামালী আমরাপাড়া এলাকায় মাদক উদ্ধার অভিযান পরচিালনা করে। এই অভিযানে  ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী পিন্টু মজুমদার (৪২), কাজী মোক্কাম্মেল হোসেন সাহেল (৪০), কাজী মোবারক হোসেন ওরফে সাদিল (৩৪) আটক করা হয়।

ঈশ্বরগঞ্জ থানা এলাকায় এসআই আব্দুল লতিফ সংগীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে ঈশ্বরগঞ্জ থানাধীন উজান চন্দ্রপাড়া হইতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান রিপন (২৬)।

ত্রিশাল থানা এলাকায় এসআই নাজিম উদ্দিন সংগীয় এএসআই বাবুল হোসেন ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করলে ত্রিশাল থানার আমিরাবাড়ী হতে ২০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়া (৩৮),  মোঃ নবী হোসেন (৩৫), মোঃ রুবেল (৪৫), মোঃ হারুন অর রশিদ ওরফে সুমন (৩৭),  মোঃ খসরুজ্জামান খসরু (৪৫) কে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ ডিবি পুলিশ মাদক উদ্ধার ও আসামী আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ নির্দেশ মোতাবেক উক্ত পৃথক অভিযান পরিচালনায় মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান