একাত্তর বাংলাঃ ময়মনসিংহে ডিবি’র পৃথক অভিযানে ২৫৮ পিস ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে ৪ জন’কে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) সাহেবের নির্দেশক্রমে পৃথক অভিযান চালানোর মাধ্যেমে উক্ত মাদক ব্যবসায়ীদের আটক কর হয় ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০২/০৩/১৯ তারিখ এস.আই আলাউদ্দিন ও সংগীয় ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে টাউন হল মোড় হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী গোলাম কিবরিয়া ওরফে বাবু (২৭), শ্রী সুমন সরকার (২৫), মোঃ সবুজ মিয়া (২০)’কে আটক করা হয়।
অপর এক অভিযানে গৌরীপুরের কলতাপাড়া এলাকা হতে ৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল আউয়াল (২৫) কে আটক করে ডিবি পুলিশ।
ময়মনসিংহ ডিবি’র বরাত দিয়ে আরও জানা যায় যে, গ্রেফতারকৃত সকল আসামীদের বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।

