একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ সহিদুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে এক মাদক ব্যবসায়ী।
ডিবি পুলিশ জানায়, ১১ নভেম্বর রাত ৯টা ১৫ মিনিটে এসআই মোঃ মুকিত হাসান সংগীয় অফিসার ফোর্স পাগলা থানাধীন নেওকাস্থ জনৈক গোলাপ নবী’র বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ শরিফ মন্ডল (২৫) কে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী শরিফ মন্ডলের বিরুদ্ধে ১ টি মাদক মামলাও আছে।
মাদক উদ্ধার ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাগলা থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

