একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, এসআই ওমর ফারুক রাজু সংগীয় ফোর্স কোতোয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরন মামলার আসামী ফেরদৌস কুরাইশি’র পুত্র বদর আলম হৃদয় (২১) কে ঢাকার মোহাম্মদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

