একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তথ্য সূত্রে জানা যায়, ২ মে রবিবার রাত ১০টা ৪৫ মিনিটে এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন টাউন হল মোড় থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সোনা মিয়া (৩২), হেলাল (২৮) ও মোতালেব (৩৮)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

