ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহে তেমন সাড়া মেলেনি প্রথম দিনে

Date:

একাত্তর বাংলাঃ ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি ছাত্র সংগঠনগুলো। ফলে মনোনয়নপত্র সংগ্রহে তেমন সাড়া মেলেনি প্রথম দিনে। দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন ছাত্রলীগের সম্ভাব্য প্রার্থীরা।

এদিকে, নির্বাচনে অংশ নেয়া নিয়েই দোলাচলে ছাত্রদল। সব সংগঠনকে সমান সুযোগ দেয়ার আশ্বাস দিয়েছে হল প্রশাসন।

নির্ধারিত সময় মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রত্যেক হল কার্যালয়ে উপস্থিত হন রিটার্নিং কর্মকর্তারা। কিন্তু প্রার্থীদের দেখা মেলেনি খুব একটা। দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন অনেকে। এর মধ্যেও পাওয়া গেলো দু’একজনকে।

প্রার্থীরা বলেন, ‘নিজের জায়গা থেকে অধিকার নিয়ে কাজ করতে পারবো, হল সংসদ থেকে নমিনেশন নিচ্ছি হলের ছাত্রদের জন্য কাজ করবো।’

হল প্রাধ্যক্ষরা বলছেন, নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে। হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘ছাত্রদের মধ্যে নির্বাচন করতে যারা উৎসাহিত তারা কাজ করে যাচ্ছে। যারা প্রার্থী তারাও কাজ করছে।’

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘নির্বাচনের এখনো কিছুদিন সময় আছে, হয়তো আরো কিছুদিন পরে ফরম তুলকে আসবে।’

মনোনয়নপত্র বিতরণে একই চিত্র ছিল ছাত্রী হলগুলোতেও। প্যানেল চূড়ান্ত করতে আরো সময় লাগবে ছাত্রলীগের। ছাত্রদল আছে দোলাচলে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি বেনজীর হোসেন নিশি বলেন, ‘সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে প্যানেল করবো।’

২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান