একাত্তর বাংলাঃ অস্ত্রোপচারের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় টর্চ ব্যবহার করে এক নারীর অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। মারাত্মক এই ঘটনা ঘটেছে ভারতের বিহারের সহর্ষ জেলার সদর হাসপাতালে। অস্ত্রোপচার অবশ্য সফল হয়েছে বলেই জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে জেনারেটরের ব্যবস্থা নেই। সেই কারণেই টর্চের আলোয় অস্ত্রোপচার করতে বাধ্য হয়েছেন চিকিৎসক।
ভারতের সংবাদসংস্থা এএনআই এই অস্ত্রোপচারের ভিডিও প্রকাশ করেছে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, যে নারীর অস্ত্রোপচার করা হচ্ছে, তিনি সংজ্ঞাহীন অবস্থায় স্ট্রেচারে শুয়ে আছেন। তাকে ঘিরে কয়েকজন নারী দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে একজনের হাতে টর্চ। চিকিৎসকদের পরিচিত সাদা অ্যাপ্রনের পরিবর্তে খাকি জামা পরা এক ব্যক্তি সেলাই করছেন।

