চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি র সাধারণ সম্পাদক সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর -৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লক্ষাধিক ভোট পাওয়া জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ধোপাখলাস্থ নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে ভর্তি করে নেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ রবিন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা ও দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন।
তারা নিজ নিজ টাইম লাইন থেকে ময়মনসিংহবাসীর নিকট দোয়া চেয়ে বলেন, মহান দয়ালু সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন৷ আমিন ।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত জানা যায়, তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের বাইরে অথবা শারীরিক অবস্থা বিবেচনা করে আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হতে পারে ।

