জামিন পেলেন ইমরান খান

Date:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাইফার মামলায় জামিন মঞ্জুর করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকেও জামিন দিয়েছেন আদালত। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) এই দুই শীর্ষ নেতাকে ১০ লাখ রুপি জামানত জমা দেয়ার শর্তে জামিন দিয়েছেন আদালত। আজ শুক্রবার পিটিআই পিটিশনের শুনানির পর বিচারপতি সরদার তারিক মাসুদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই যুগান্তকারী বায় দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আতহার মিনাল্লাহ এবং সৈয়দ মনসুর আলী শাহ।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতি-রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে গত আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন। এরই মধ্যে পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি বিচারিক আদালত ইমরান খানকে পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) দায়ের করা একটি মামলায় দোষী সাব্যস্ত করে, যেটিতে রাষ্ট্রীয় উপহারের বিবরণ গোপন করার অভিযোগ ছিল। তাঁকে তিন বছরের কারাদণ্ড দেয়।এই রায়ে ইমরান খানকে পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষণা করা হয়। অবশ্য, একই মাসে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) সাবেক এই প্রধানমন্ত্রীর তিন বছরের সাজা স্থগিত করেন। তবে তিনি এখনও অন্যান্য মামলায় কারাগারে রয়েছেন।

চলতি মাসের শুরুর দিকে ইসলামাবাদ হাইকোর্ট তোশাখানা উপহার মামলায় দোষী সাব্যস্ত হওয়া স্থগিত চেয়ে ইমরান খান আবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান