জামালপুরে বেসরকারি হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার ও প্যাথলজি সীলগালা

Date:

শাকিল হাসান জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে চিকিৎসা অবহেলা ও লাইসেন্স নবায়ন না থাকায় একটি বেসরকারি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপরারেশন থিয়েটার ও প্যাথলজি সীলগালা করা হয়েছে। সোমবার দুপুরে শহরের শহীদ হারুণ সড়কের মানব সেবা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা অবহেলার কারণে পরবর্তীতে এক রোগীর মৃত্যুর অভিযোগে অভিযান পরিচালনা করে জেলা স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে, গত ২৬ মার্চ মেলান্দহ উপজেলার বাদুলিপাড়া গ্রামের শহিদুল ইসলাম(৬০) নামে এক রোগী পিত্ত পাথর সমস্যা নিয়ে মানব সেবা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। ভর্তি থাকা অবস্থায় ওই রোগীকে কোন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা না দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একজন উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারের মাধ্যমে চিকিৎসা দেন। এতে রোগীর অবস্থা গুরুত্বর হওয়ায় গত ২৮ মার্চ শহিদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে রেফার্ড করা হয় এবং গতকাল তার মৃত্যু হয়। সিভিল সার্জন ডা. ফজলুল হক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানব সেবা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা অবহেলায় এক রোগী মৃত্যুর অভিযোগের বিষয়টি আমাদের নজরে আসে। অভিযানে এসে আমরা অভিযোগের বিষয়ে সত্যতা পাই, হাসপাতাল কর্তৃপক্ষ ভূক্তুভোগী ওই রোগীর চিকিৎসার বিষয়ে তেমন কোন কাগজপত্র দেখাতে পারেনি। তারা কোন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা না দিয়ে একজন উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারের মাধ্যমে চিকিৎসা দিয়েছেন। এছাড়াও তিন বছর ধরে হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত কোন চিকিৎসক না থাকা ও চিকিৎসা অবহেলার অভিযোগে মানব সেবা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা, অপারেশন থিয়েটার ও প্যাথলজি সীলগালা করা হয়েছে। পরবর্তীতে যথাযথভাবে অনুমতি নিয়ে তারা অপারেশন থিয়েটার ও প্যাথলজি পরিচালনা করতে পারবে।

অভিযানে সিভিল সার্জন ডা. ফজলুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার, জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান