আমারে একটা ভোটার আইডি কার্ড বানাইয়া দেন, যাতে আমি সরকারি সুবিধা পাই;

Date:

পুলক রায়,শেরপুরঃ ভোটার তালিকায় নাম না থাকায় সরকারি সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২ নং ধানশাইল ইউনিয়নের ১ নং চকপাড়া ওয়ার্ডের অসহায় সম্বলহীন বৃদ্ধা আলেফা বেগম(৬৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, গত প্রায় ১১ বছর আগে ভিটে মাটি ও সন্তানাদিহীন দিনমজুর স্বামী ছাবেদ আলী স্ত্রী আলেফা বেগমকে রেখে মৃত্যুবরণ করেন। একদিকে স্বামীর মৃত্যু অপরদিকে সন্তানাদি ও কোন সম্পদ না থাকায় বাকরুদ্ধ হয়ে পড়ে বিধবা আলেফা বেগম। নানা অভাব অনটন আর মানুষিক দুঃশ্চিন্তায় ভেঙ্গে পড়ে গেলো। ৯ বছর আগে অজানা এক রোগে আক্রান্ত হয় এই বৃদ্ধা। এই অজানা রোগে আক্রান্ত হওয়ার ফলে তিনি আর উঠে দাঁড়াতে পারেন না। ফলে বিশেষ প্রয়োজনে তাকে বসে দু’পায়ের উপর ভর করে এদিক সেদিক যেতে হয়। এমতাবস্থায় এই বৃদ্ধার করুণ পরিস্থিতিতে কোন ধনবান বা বিত্তবান ব্যক্তি তার পাশে না দাড়ালেও একই গ্রামের সিএনজি চালক নায়েব আলীর বাড়ীর এককোণে খোলা স্থানে জানালা দরজা বিহীন ঝুপড়িতে আলেফা’কে থাকতে দেয়া হয়। আর ওই বৃদ্ধা আলেফা’কে গত ৪ বছর ধরে দিনমজুর আলম হোসেন দুবেলা দুমুঠো খাবার দিয়ে আসছেন। এই খোলা স্থানে রাত্রীযাপন করায় প্রায়ই প্রতি রাতেই তাকে শেয়াল কুকুর উপদ্রব করে।

প্রতিবেশীদের সাথে কথা বলে আরো জানা গেছে, ওই বৃদ্ধার বয়স ৬৫বছর পার হলেও তিনি এখনও ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে পারেননি। ভোটার কি জিনিস এটাও ওই বৃদ্ধা জানেনা। যে কারণে সরকারি সকল প্রকার সুবিধা থেকে তিনি হচ্ছেন বঞ্চিত।

যে কারণে দাড়িয়ে চলাফেরা করতে না পারলেও বসে বসে হেটে কাছাকাছি বাড়ীগুলোতে ভিক্ষাবৃত্তি করে আসছে।

এ ব্যাপারে ওই বৃদ্ধা জানান, আমার একটা ভোটার কার্ড বানিয়ে দেন। যাতে আমি সরকারের কাছে কিছু সাহায্যে সহযোগিতা পেতে পারি।

ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, “আলেফা বেগমের নামে ভোটার আইডি কার্ড নেই বা হয়নি সেটা আমি জানতাম না। বিষয়টি আপনাদের মাধ্যমেই জানতে পেলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া জানান, বিষয়টি আমি আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি। সত্যতা যাচাই করে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান