শাকিল হাসান জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭২ মদ সহ ২ মাদক কারবারি আটক হয়েছে।
আটককৃত মাদক কারবারি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার ডাংধরা ইউনিয়নের পূর্ব চেংটিমারী গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে ১/মোঃ পলাশ মিয়া (৪১), কুমারের চর গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে ২/ আব্দুল খালেক (৪০)।
২৫/০৪/২৪ খ্রিঃ সকাল ০৯.৩৫ মিনিটে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন ডাংধরা ইউনিয়নের পূর্ব চেংটিমারী গ্রামে ১নং আসামি মোঃ পলাশ মিয়ার বাড়ি থেকে ৭২ বোতল বিদেশি মদ সহ তাদের আটক করা হয়।
জামালপুর ডিবি (ওসি),কাজী শাহ নেওয়াজের নেতৃত্বে ডিবি-১ এ কর্মরত এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম, এসআই (নিঃ) মোহাম্মাদ সাজ্জাদ হোসেন ও তার সঙ্গিও ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন। পরে আসামীদের বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রজ্জু করে জেলহাজতে প্রেরন করা হয়।

