শাকিল হাসান জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাজা সহ ১ মাদক কারবারি আটক।
আটককৃত মাদক কারবারি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ভেলামারী সামানপাড়া, কড়ইচড়া গ্রামের মৃত দিলু মন্ডলের ছেলে ১/মোঃ ফরহাদ হোসেন (৩৩)।
২৫/০৪/২৪ খ্রিঃ তারিখ ৬.০৫ মিনিটে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ভেলামারী সামানপাড়া, কড়ইচড়া গ্রামে
১নং আসামি মোঃ ফরহাদ হোসেনের বাড়ি থেকে ১ কেজি গাজা সহ তাকে আটক করা হয়।
জামালপুর ডিবি (ওসি),কাজী শাহ নেওয়াজের নেতৃত্বে ডিবি-১ এ কর্মরত এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম, এসআই (নিঃ) মোহাম্মাদ সাজ্জাদ হোসেন ও তার সঙ্গিও ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন। পরে আসামীকে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজ্জু করে জেলহাজতে প্রেরন করা হয়।

