একাত্তর বাংলা ডেস্
জাপানে দুই উড়োজাহাজে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় কোস্টগার্ড প্লেনের পাঁচ আরোহী নিহত হয়েছেন। প্লেনটির ক্যাপটেন বেরিয়ে যেতে পারলেও তিনি আহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, কোস্টগার্ড প্লেনটিতে সোমবার জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য খাবার নেয়া হচ্ছিল। মঙ্গলবার জাপান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে কোস্টগার্ড প্লেনটির সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। জাপান এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে অন্তত ৩৭৯ জন আরোহী ছিল। তাদের সরিয়ে নেয়া হয়েছে। তবে উড়োযানটি আগুনে পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

