বিনোদন প্রতিবেদক
দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ওমরাহ হজ পালনে সৌদি আরব গেলেন। মঙ্গলবার দুপুরের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে এই নায়কের।
জানা যায়, ওমরাহ থেকে ফিরেই শাকিব তার অভিনীত প্রথম সর্ব ভারতীয় সিনেমা ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ভারত যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিং করবেন। এরইমধ্যে সিনেমাটির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।
এদিকে, বর্তমানে ‘রাজকুমার’র শুটিং করছেন শাকিব খান। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির কথা আছে। আর অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে।
এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক সিনেমা ‘তুফান’র কাজ শুরু হবে মার্চ থেকে। যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে। এটি পরিচালনা করছেন রায়হান রাফী।

