ছাত্রলীগের ৫ নেতাকর্মীর বাড়িতে শোকের মাতম

Date:

একাত্তর বাংলাঃ খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রামের বাড়ি গোপালগঞ্জে চলছে মাতম। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি মহাসড়কে দুর্ঘটনার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে সড়ক দুর্ঘটনায় নিহত গোপালগঞ্জ জেলা যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে হারিয়ে বাকরুদ্ধ স্বজন ও সহকর্মীরা। কোন সান্ত্বনাতেই থামছে না তাদের কান্না। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে লাশ গোপালগঞ্জের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তারা।

পুলিশ জানায়, রোববার রাতে খুলনা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার গোপালগঞ্জের দিকে যাচ্ছিলো। রাত সাড়ে ১০ টার দিকে রূপসা সেতু বাইপাস সড়কের হরিণটানা গেট এলাকায় পৌঁছালে এক মানসিক ভারসাম্যহীন পথচারী প্রাইভেটকারটির সামনে পড়েন। এ সময় তাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হন।

এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি মহাসড়কে দুর্ঘটনা কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের উপ সাংগঠনিক সম্পাদক গাজি মিজানুর রহমান হিটু বলেন, ‘যারা নিহত হয়েছেন তারা সবাই আমাদের কাছের ছিল।’

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান বলেন, আমাদের দেশে সড়ক নিরাপত্তার দাবিতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন নিয়মিত আন্দোলন করছে। তারপরও প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনায় নিহত প্রাইভেটকারের পাঁচ যাত্রীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার সবুজবাগ এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান