একাত্তর বাংলাঃ বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করানোর নামে হাসপাতালে নিয়ে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, বেগম জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের দেখা করতে দেয়া হয়নি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘বেগম জিয়া ১৫-২০ বছর ধরে যে ব্যক্তিগত চিকিৎসকের চিকিৎসা নিচ্ছেন, তাকে চিকিৎসা করতে দেয়া হচ্ছে না।
বেগম জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছে, সেখানে আত্মীয়-স্বজনরা দেখতে গেলে, তাদেরকে দেখা করতে দেয়া হয়নি। সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে হাসপাতালে আনার নামে টানাহেঁচড়া করে হেনস্থা করা হয়েছে হয়রানি করার জন্য।’
তিনি বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিয়ে এসে টানাহেঁচড়া করা হয়েছে শুধু হেনস্তা ও হয়রানি করার জন্য। দেশনেত্রীর গাড়ি হাসপাতালে এসে পৌঁছালে তাকে একরকম টানাহেঁচড়া করে ওপরে ওঠানো হয়। গাড়ি থেকে নামার জন্য সিঁড়ি পর্যন্ত দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বাড়াবাড়িতে হাসপাতালে ধাক্কাধাক্কির মতো পরিস্থিতিতে একরকম অপমানজনকভাবে তাকে হাসপাতালে ওঠানো-নামানো হয়েছে।’
রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়া ভালো নেই। আমরা শুনেছি কারাগারে তার কক্ষে গিয়ে সাত–আটজন বারবার তাঁকে তাগিদ দিয়েছেন। চিকিৎসার নামে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া প্রহসনের নামান্তর।
কোনো চিকিৎসাই তাকে দেওয়া হয়নি। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগও দেওয়া হয়নি অভিযোগ বিএনপির।’

