গার্মেন্টস কর্মী হত্যার মূল আসামী গ্রেফতার করেছে ময়মনসিংহের ডিবি পুলিশ

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর নির্দেশক্রমে ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর তত্বাবধানে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ঢাকা রামপুরা থেকে মিরপুর থেকে ত্রিশাল পিকনিক স্পটে আসা গার্মেন্টস কর্মী হত্যার মূল আসামী গ্রেফতার করেছে।
সূত্র জানায়, ২১ সেপ্টেম্বর দুপুর ৩ টা ৩৫ মিনিটে এসআই পরিমল চন্দ্র সরকার সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে ঢাকা রামপুরা থেকে মিরপুর থেকে ত্রিশাল পিকনিক স্পটে আসা গার্মেন্টস কর্মী হত্যার মূল আসামী মৃত শাহাদৎ হোসেন তালুকদার এর পুত্র শরীফ মিজানুল হক (৫০)-কে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ ভোর অনুমান ৫ ঘটিকার সময় ওরিয়ান গ্রুপ (গার্মেন্টস) ইব্রাহিম পুলপাড়, মিরপুর-১৪, কাফরুল, ঢাকা এর প্রোডাকশন ম্যানেজার ইকবাল (৪৫), ফ্লোর ইনচার্জ শরিফ মিজানুল হক (৫০) এবং সিনটেক্স টেক্সটাইল মিলস এর ফিনিশিং প্রোডাকশন ম্যানেজার লিটন (৫৫)-দের নেতৃত্বে উক্ত গার্মেন্টস এর ৩০০ থেকে ৩৫০ জন কর্মী নারী ও পুরুষ ৭টি ভাড়া বাস যোগে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল অনুমান ১০ টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন কাঁঠাল ইউনিয়নের সিংরাইলে অবস্থিত একই কোম্পানীর গ্রীন ভিলেজ পার্কে আসে।

ভ্রমণ পিপাসুরা পার্কের ভিতর দুপুরের খাওয়া-দাওয়ার পর গান বাজনায় অংশগ্রহণ করে আনন্দ করিতে থাকে। আনন্দ উপভোগের সময়ে পাকের মধ্যে রাখা ৭টি বাসের মধ্যে ২ নং সিরিয়ালের তাজ ট্রান্সপোর্ট মিনি সার্ভিসের মধ্যে ভ্রমণ পিপাসুদের অগোচরে অজ্ঞাত কয়েকজন সহকর্মী রফিকুল ইসলাম (২৫)-কে চিকন তার বা রশি দিয়ে শ্বাসরোধ করে এবং হাত দিয়ে থ্রটলিং করে খুন করে বাসের মধ্যে রেখে দেয়। উক্ত ঘটনায় কুলসুমা বাদী হয়ে ত্রিশাল থানায় এজাহার দায়ের করলে, ময়মনসিংহ ত্রিশাল থানার মামলা নং-২১, তারিখ-১৪/০৩/২০২০ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। গ্রেফতারকৃত মূল আসামী শরীফ মিজানুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩