সুমন ভৌমিকঃ গত ১৪ সেপ্টেম্বর বিকালে মিচ্যুয়েল ট্রাস্ট্র ব্যাংক থেকে চ্যানেল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ৮০ লক্ষ টাকা প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মিয়া উত্তোলন করে। উত্তোলনের পর স্বপন মিয়া প্রতিষ্ঠানের অন্য কর্মচারী মিজানুর রহমানকে ৫০ লক্ষ টাকা দিয়ে বাকী ৩০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
টাকা লোপটের ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ১৬/৯/২০ইং দন্ডবিধির ৪০৮ ধারায় একটি মামলা হয়।
সূত্র জানায়, মামলা হওয়ার পর থানার ওসি মোঃ ফিরোজ তালুকদারের নির্দেশে ১ নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ দুলাল আকন্দের নেতৃত্বে এসআই নিরুপম নাগ ও এসআই মিনহাজ তথ্য প্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান বের করে বিভিন্ন জায়গায় সারশি অভিযান চালায়। বিভিন্ন সারাশি অভিযানের ফলে অক্লান্ত পরিশ্রমের ফসল ঘরে আনতে সক্ষম হন ইন্সপেক্টর দুলাল আকন্দের আভিযানিক দল।
জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ১ নং ফাঁড়ির ইনচাজ ইন্সপেক্টর মোঃ দুলাল আকন্দের নেতৃত্বে এসআই নিরুপম নাগ ও এসআই মিনহাজ তথ্য প্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান বের করে কুমিল্লা জেলার বাদুরতলায় অভিযান পরিচালনা করে স্বপনকে আটক করে। আটকের পর তার কাছ থেকে ২৬ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হন। পরে স্বপনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ইন্সপেক্টর মোঃ দুলাল আকন্দের নেতৃত্বে এসআই নিরুপম নাগ ও এসআই মিনহাজ কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান পরিচালনা করে স্বপনের সহযোগী রাহাতকে আটক করে। আটক রাহাতের কাছ থেকে ১ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানে কুমিল্লা জেলা ও কিশোরগঞ্জে জেলার তাড়াইল উপজেলা থেকে চ্যানেল এন্টারপ্রাইজ এর লোপাট হওয়া ৩০ লক্ষ টাকার মধ্যে ২৭ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। স্বপন ও রাহাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেয় বলে জানা গেছে।

