গরমে ক্রিকেট মাঠে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি

Date:

একাত্তর বাংলাঃ বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ক্রিকেট খেলার উপযোগী সময় নয়। এই সময়ে প্রচন্ড দাবদাহে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে।

এমনটাই জানিয়েছেন বিসিবি’র চিকিৎসক দেবাশিষ চৌধুরী। জীবনের ঝুঁকি এড়াতে আইসিসি এ নিয়ে একটি নীতিমালা করতে যাচ্ছে বলেও জানান তিনি।

তবে, আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটের সূচির জন্য খেলা চালিয়ে নিতে হচ্ছে বিসিবির। এমন অবস্থায় এই সময়টায় ঝুঁকি এড়াতে ক্রিকেটারদের নানা পরামর্শ দিয়েছেন বিসিবি’র চিকিৎসক।

বাংলাদেশের এপ্রিল -মে মাসে সূর্য বেশ উত্তাপ থাকে। বাতাসের আদ্রতাও কম থাকে। লম্বা সময় প্রখর রোদে টানা পরিশ্রম করলে হিট স্ট্রোকের প্রবল সম্ভাবনা থাকে। বিশেষ করে বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত। এই চার ঘন্টা সূর্যের আলো মানব দেহের জন্য ক্ষতিকর। বলছেন গবেষকরা।

অমন অবস্থার মধ্যে দিয়ে মঙ্গলবার-১০ এপ্রিল দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হচ্ছে লঙ্গার ভার্সন ক্রিকেট লিগ বিসিএল। এই আসরে অংশ নিতে যাচ্ছেন দেশের অন্তত ৬০জন ক্রিকেটার। তাদের ব্যাপারে বিসিবি’র চিকিৎসকের কাছে প্রশ্ন ছিলো। ঐ ক্রিকেটাররাও কি হিট স্ট্রোকের ঝুঁকির মধ্যে আছেন?

বাস্তবতা হচ্ছে এই সময়ে হিট স্ট্রোকের প্রবল ঝুঁকি আছে। বলছেন চিকিৎসকরা। তাই এই সময়ে ক্রিকেট যারা নিয়মিত খেলছেন, তাদের সতর্ক করে দিলেন নানা পরামর্শ।

তিনি বলেন, ক্লোদিংটা গুরুত্বপূর্ণ। যত হাল্কা রঙের জামাকাপড় পরে খেলা যায় তত ভালো।

ক্রিকেটে পৃথিবীর অনেক দেশেই হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে ভিন্ন পরিকল্পনা করছে। ব্যাপারটি নজর কেড়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা- আইসিসি’র। তাই দূর্ঘটনা এড়াতে আইসিসি করতে যাচ্ছে নির্দিষ্ট নীতিমালা।

তিনি এসময় বলেন, খুব শীঘ্রই আইসিসির কাছ থেকে আমরা একটি নীতিমালা পাবো বলে জানা গেছে।

গেল বার এই সময়ে বেশ চোখে পড়েছে সীমিত ওভারের আসর প্রিমিয়ার ক্রিকেট চলা অবস্থায় অনেক ক্রিকেটারই অসুস্থ হয়ে মাঠ ছেড়েছেন।

কিন্তু, এবারো হিট স্ট্রোকের ঝুঁকির মাঝে দেশের ক্রিকেটাররা খেলতে নামবেন লঙ্গার ভার্সন ক্রিকেট। ব্যাপারটি কতটা নিরাপদ প্রশ্ন থেকেই যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান