গন্ধ
মোঃ সেলিম হোসেন
ফুলের গন্ধে মুগ্ধ সবাই
ময়লার গন্ধে তিক্ত,
তেড়া কথার গন্ধ পেলে
দু-চোখ জলে সিক্ত।
ভাগাড় মুখী হয় না মানুষ
গন্ধ পাবে বলে,
ময়লার আভাস পেলেই সবে
পথ এড়িয়ে চলে।
মিথ্যা কথার কেমন গন্ধ
বুঝা যদি যেতো,
মিথ্যাবাদী আবাস তবে
ভাগাড়ে তে পেতো।
ভুলেও কেহ যেতোনা ওই
মিথ্যাবাদীর কাছে,
ভয়ে থাকতো মিথ্যাবাদীর
গন্ধ পাবে পাছে।
ভণ্ড সাধুর মুখোশ তবে
সয়ং যেতো খুলে,
ধরার পরে সব পাপাচার
যেতো মানুষ ভুলে।

